শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রাস্তার বেহাল দশা

মাসুদরানা( রাজারহাট) কুড়িগ্রাম প্রতিনিধি  রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষজন। তাদের প্রশ্ন- এ ভোগান্তি আর কতদিন?

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলার চন্দ্রপারা যাওয়ার রাস্তাটি সহ কানিপাড়া থেকে মাঝাপারা,সোলাগাড়ি, তৈয়ব খা সহ প্রায় বেশ কয়েকটি গ্রামের রাস্তার বেহাল দশা সৃষ্টি হওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা দিয়ে প্রতিনিয়তই কৃষিপণ্য পরিবহনসহ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, ভটভটি, ট্রলিসহ নানা ধরনের ছোটোখাটো যানবাহন নিয়মিত চলাচল করে।

মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তা গুলো ড্রেনে পরিণত হয়ে প্রায় সম্পূর্ণ রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। এ সময় কোনো যানবাহন চলাচল করতে পারে না। অনেক সময় এ রাস্তায় যানবাহন উল্টে যায়। পায়ে হেঁটেও চলাচলের কোনো উপায় থাকে না।

কৃষিপণ্য বহন তো দূরের কথা অনেক সময় রাস্তা ছেড়ে জমির আইল দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে কয়েক টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ।স্হানীয় জনপ্রতিনিধি দের নিকট রাস্তা গুলো মেরামত করার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।