রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

তজুমদ্দিনে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে পুলিশ অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মোজাম্মেল হক থানা পুলিশকে জানান মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসছে।

সংবাদ পাওয়ার পরেই তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই নামিক সর্দারসহ পুলিশের একটি টিম লাশ উদ্ধারের জন্য চাঁচড়ায় যান। পরে চাঁচড়া ৮নং ওয়ার্ডের হিমাংশু দাসের বাসা সংলগ্ন মেঘনা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের (৪৫) লাশ উদ্ধার করেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন,উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং লাশের পরিচয় সনাক্তসহ আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।