শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে মাদ্রাসা শিক্ষকের কামড়ে শিশু শিক্ষার্থী আহত,পাষণ্ড শিক্ষক আটক

ডেস্করিপোর্ট  বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুলউলুম মাদ্রাসার শিক্ষক জোবায়ের আহমেদের বেদম পিটুনি ও কামড়ে আবু তালহা (৮) নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।এ ঘটনায় পাষণ্ড শিক্ষককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শনিবার(২৮ আগস্ট) বেলা ১ টার দিকে পাষণ্ড শিক্ষক জোবায়ের আহমেদকে আটক করেছে পুলিশ।

আহত শিক্ষার্থী আবু তালহার পিতা আঃ কাইউম জানান,বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদ্রাসার হেফজ খানার নাজেরানার ছাত্র আবু তালহাকে গত বুধবার (২৫ আগস্ট) রাতে দুষ্টামি করার অপরাধে সমস্ত শরীরে উপর্যুপরি পিটায় শিক্ষক জোবায়ের আহমেদ।এ সময় আবু তালহার দুই নিতম্ব ও কাঠে মোট তিনিটি কামড় দেয় পাষন্ড শিক্ষক জোবায়ের। এছাড়াও পেটের উপর গ্যাসের সিলিন্ডার রেখে শাস্তি দেয়া হয় আবু তালহাকে।
পর দিন বৃহস্পতিবার এ ঘটনার কথা মাদ্রাসার সভাপতি ছালামকে জানালে আবারো পিটায় আবু তালহাকে। এরপর শুক্রবার দুপুরে আবু তালহাকে মাদ্রাসার পুকুরে চুবিয়ে গুরুতর আহত করে এ সময় পাশ্ববর্তী বাতরুম থেকে পায়খানা এনে হাতে মেখে চাটানো হয়।পরে রাতে আবু তালহা গুরুতর অসুস্থ হয়ে পরলে তার পিতা আঃ কাইউমকে খবর দিলে তিনি আহত আবু তালহাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আজ শনিবার দুপুরে শিশুটির পিতা আঃ কাইউম এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ পাষণ্ড শিক্ষক জোবায়ের আহমেদকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান,ঘটনার সত্যতা পাওয়া গেছে।অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা চলমান রয়েছে।