শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২০
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

ফুলবাড়ী নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারীদের স্বাবলম্বী করে তুলতে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত ১৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৬সেপ্টেম্বর)দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সাংসদের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ হারুন, এডিপির ঠিকাদার মানিক সরদারসহ সুবিধাভোগী নারীগণ উপস্থিত ছিলেন।