ডেস্করিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ সুপার কুষ্টিয়ার সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধ পর্যালোচনা সভার কার্যক্রম পরিচালনা করেন।

সভার শুরুতেই বিগত অপরাধ পর্যালোচনা সভার মিনিটস পর্যালোচনা শেষে আগস্ট/২১ মাসের অপরাধ পর্যালোচনা করা হয় এবং প্রধান অতিথি এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়াসহ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর),মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।