রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

এহসান গ্রুপে ৩০ লাখ টাকা হারানোর শোকে পিরোজপুরে বৃদ্ধের মৃত্যু

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ইন্দুরকানীতে ‘এহসান গ্রুপ পিরোজপুর’- এ ৩০ লাখ টাকা হারানোর শোকে আব্দুল আজিজ মাঝি (৭০) নামে এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন।

মৃত আব্দুল আজিজ মাঝি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকার বাসিন্দা। বুধবার রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ হাওলাদার পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপে পরিবারের সবাই মিলে এক বছর পূর্বে প্রায় ৩০ লাখ টাকা সুদহীন লাভের আশায় জমা রাখেন।

এহসান গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মো. রাগীব আহসান এর গ্রেফতারের খবর শুনে টাকা হারানোর শোকে আজিজ হাওলাদার স্ট্রোক করে মারা যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করে আ. আজিজের আত্মীয় দুলাল ফকির জানান, তার ছেলেমেয়ে ও স্থানীয় বিভিন্ন আত্মীয় স্বজনের নিকট থেকে টাকা নিয়ে লাভের আশায় প্রায় ৩০ লাখ টাকা এহসানে জমা রাখেন।

যখন এহসান গ্রুপের মালিক পলাতক ছিল, তখন থেকেই আ. আজিজ এহসানের বিভিন্ন কর্মীদের মাধ্যমে পিরোজপুর অফিসসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং টাকা ফেরত আনার জন্য বহু চেষ্টা করেন। স্বজনরা তাকে টাকার জন্য তাগাদা দিলে টেনশনে স্ট্রোক করেন। পরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় আব্দুল আজিজ বাড়িতে মারা যান।