শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তলিয়ে গেছে রাঙামাটি পর্যটনের ঝুলন্ত ব্রিজ

ডেস্করিপোর্ট  গত দুইদিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটনের ঝুলন্ত ব্রিজ পানিতে তলিয়ে গেছে।

রাঙামাটি পর্যটন কর্পোরেশন এর কর্মকর্তা মো. সোহেল জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রিজের পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরে উজান থেকে পাহাড়ি ঢল নামার ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে পানিতে ডুবে গেছে ঝুলন্ত ব্রিজটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে।

আশির দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজটি।

দেশে-বিদেশে ঝুলন্ত ব্রিজটি ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙ্গামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু ঝুলন্ত ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ার সমস্যার স্থায়ী কোনো সমাধান করা হয়নি।