বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্করিপোর্ট  ১৫ দফা দাবিতে ধর্মঘট ডাকা ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ নেতা।

এর আগে ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে থেকে সারাদেশে পণ্যপরিবহন সেক্টরে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে শ্রমিকরা। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক অ্যাসোসিয়েশন শ্রমিক ফেডারেশনের যৌথভাবে এ আহ্বান জানায়।

কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা (৩দিন) এসব পরিবহনের সংশ্লিষ্টরা কর্মবিরতি পালন করবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়করের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর মালিককে ফেরত দিতে হবে। যেসব চালক ভারি মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। পণ্য পরিবহন খাতের ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার প্রভৃতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতেই বিধিনিষেধ আরোপ করা চলবে না। সব ধরনের মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে।