সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন আরআরএফ কমান্ডেন্ট (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুস সালাম রিমন।

গত রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান,বিএমপি পুলিশের এডিসি সাউথ মোঃ বেলাল হোসেন, এসি কোতোয়ালি অলক কান্তি শর্মা এবং থানার অফিসার ইনচার্জ মো: আল মামুন উল ইসলাম।
পরিদর্শন কালে তাকে থানা কম্পাউন্ডে গার্ড অব অনার প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি দল।

পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য কমান্ড্যান্ট আব্দুস সালাম রিমন বলেন,থানা হলো সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল এবং ভরসার কেন্দ্রস্থল।এখানে নাগরিকরা আইনের সুরক্ষা ও আইনি সেবা পেয়ে থাকেন। তাই থানাকে জনগণের সেবা ও ন্যায়বিচারের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।এ সময় তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করতে পুলিশ অফিসারদের থানায় আসা মানুষের কথা সহানুভূতির সঙ্গে শোনা এবং সদাচরণ করা সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।