বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ভোলায় অজুখানার ছাদ থেকে ১২টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

ভোলা প্রতিনিধি:ভোলার চরনোয়াবাদ প্রেম রোডের বাইতুল নাজাত জামে মসজিদের অজুখানার ছাদ থেকে ১২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ চরনোয়াবাদ বাইতুল নাজাত জামে মসজিদের অজুখানার ছাদ থেকে এগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শফিকুল ইসলাম মসজিদের অজুখানার ছাদ পরিষ্কার করার সময় একটি রংয়ের বালতিতে বালুসহ বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। তারা এসে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বালুভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১২ টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে নিয়ে যায়। বোমা সদৃশ্য বস্তুগুলো ছোট কৌটায় লাল ও কালো টেপ মোড়ানো ছিল। তবে এগুলো বোমা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া বোমা সদৃশ্য বস্তুগুলো বোমা কিনা তা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।