বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

হাতীবান্ধায় কৃষকদের মাঝে বিনামুল্যে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা, ফ্যান,উচুঁ বেঞ্চ ও কৃষকদের মাঝে বিনা মূল্যে সার, বীজ ও রোপা আমনের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে, ইউএনও সামিউল আমিন এর সভাপতিতে অনুষ্ঠিত এক বিতরণীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর, যে কোন মুল্যে আগামীতে ৫০% শিক্ষার্থীদের জিপিএ-৫ পেতে হবে, আপনারা সেই লক্ষে কাজ করে যাবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর উপজেলা কর্মকর্তা আখতার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল,কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন,ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও রেজ্জাকুর রহমান কায়েদ প্রমুখ। সভা শেষে

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এর অর্থায়নে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান, উ”ুঁ বেঞ্চ এবং জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ সদস্যদের বরাদ্দ কৃত ২ হাজার ৫শত ফলজ বনজ ও ঔষধী গাছের চারা ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এছারাও কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার, মাস কলাই বীজ ও রোপা আমনের চারা বিতরণ করা হয়েছে।