শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

নিষেধাজ্ঞা শুরুর শেষ মুহূর্তে ইলিশ কিনতে মোকামে ক্রেতাদের ভিড়

শামীম আহমেদ  ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে।

এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দÐনীয়। আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রবিবার শেষ দিন বরিশাল মোকামে ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী।

এ কারণে আশাভঙ্গ হচ্ছে তাদের। আড়তদাররা বলছেন, বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ আহরিত হচ্ছে না। নিষেধাজ্ঞা শুরুর শেষ সময়ে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু রবিবারের চিত্র ছিল ভিন্ন। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন ইলিশ কিনতে।

দুপুরেও বাজারে ছিল হাজারো মানুষের ভিড়। দিনভর ছিল একই চিত্র। ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারণে বাজারে এসেছেন তারা। তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা। মৎস্য বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি।

ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেকে। কেউ আবার বেশি দাম দিয়েও কিনছেন পছন্দের ইলিশ। বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার।

নিষেধাজ্ঞা শুরুর আগে বাজারে ক্রেতাদের এই ভিড় স্বাভাবিক বলে জানিয়েছেন বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। এ কারণে শেষ দিনে ক্রেতারা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন। আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে।