মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরিশালে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর কলেজ এভিনিউতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজ এভিনিউ ৪নং গল্লির বায়তুন মুবিন ভবনের নিচতলায় ভাড়াটিয়াদের বাসায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেন।

আটককৃতরা হলেন- নগরীর কাজিপারা এলাকার হারুনুর রসিদের ছেলে জামাল (৪০) ও পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার সফর আলির ছেলে হাসান (২৭)।

ইয়াবাসহ আটক জামাল বলেন, দীর্ঘদিন যাবত বরিশালের বিভিন্ন এলকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবার বাণিজ্য চালান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বলেন গোপন সূত্রে তারা জানতে পারেন কলেজ এভিনিউর বায়তুন মুবিন ভবনের নিচতলায় ইয়াবার বাণিজ্য চলে।

গোপন সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেেনর নেতৃত্বে ৯ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় তারা জানান, জামালকে এর আগেও ২৬০০শ পিচ ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটককৃতদের বিরুদ্ধে বাদি হয়ে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দয়ের করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন।