মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

শেবাচিমের করোনা ওয়ার্ডে আবারও বেড়েছে রোগী মৃত্যুর হার

শামীম আহমেদ  গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আবারও বেড়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটজন রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪০ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ৮.০৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন চারজন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আটজন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪০ জন রোগী। এর আগে গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং শুক্রবার মৃত্যু হয়েছে দুজনের।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৯৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২৫ জনের করোনা পজিটিভ ছিল। এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.০৪ ভাগ।

এর আগের, দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৬.৪৫ ভাগ, বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ, বুধবার ১.৭৮ ভাগ, মঙ্গলবার ১১.৭৬ ভাগ, সোমবার ৪.৪৬ ভাগ এবং গত রবিবার ৭ ভাগ করোনা শনাক্ত হয়। গত ১৮ সেপ্টেম্বর পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বনি¤œ ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় গত ৫ জুলাই। গত বছর ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ২৪৬ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৩৩৯ জনের করোনা পজিটিভ ছিল বলে পরিচালক কার্যালয় সূত্র নিশ্চিত করেছেন।