শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৬
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

বরিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শামীম আহমেদ  হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশাল জেলা ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আজ ৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম ফজলু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, জেলার সকল উপজেলায় নির্বাহী অফিসার বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পূজা উদযাপন পরিষদ রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জের চন্দ্র দে নাড়–, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, সকল উপজেলায় পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। ভক্তরা মা দুর্গার আরাধনায় অপেক্ষা কাঙ্খিত দিনের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭১ টিকে, গৌরনদী উপজেলা ৮৫ টি, মুলাদী উপজেলা ১১ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়ায় উপজেলা ১৫৯ টি, বাবুগঞ্জ উপজেলা ২৫ টি, বরিশাল সদর উপজেলায় ২৪ টি, বরিশাল মহানগর ৪৪ টি, বানারীপাড়ায় উপজেলা ৫৯ টি, উজিরপুর উপজেলা ১১৬ টি পূজা মন্ডপ।

প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম।জেলা প্রশাসক বলেন, পূজা নির্বিঘœ করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী সকল পূজামন্ডপে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপে টি শার্ট দেওয়া হবে।