আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: রাজাপুরে সন্ত্রাসী-চাদাবাজী-ভূমিদস্যুতাসহ এলাকার আতংক শাহীন বাহিনীর প্রধান মোঃ তারিক শাহিন মৃধা (৪০) কে স্বন্ত্রাসী হামলাসহ ৫জনকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর সদরের মেডিকেল মোড়ে তার নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়েছে। শাহীন মৃধা বিএনপির কেন্দ্রীয় নেতা শাহাজাহান ওমরের মামতো ভাই ও উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক মৃধার পুত্র । গত ২৩ এপ্রিল মামলা রেকর্ড হলে ঝালকাঠিতে নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের কঠোর অবস্থানের কারনে রাজাপুর থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানাগেছে।
মামলার বিবরনে উল্লখ করা হয়েছে, বাদী জামাল হোসনে হাওলাদারের পুত্র আসিফকে বিদেশে পাঠানোর কথা বলে কয়েক বছর র্পূবে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধার পুত্র ও শাহিন বাহিনীর প্রধান শাহিন মৃধা ৪ লাখ টাকা নেয়। পরর্বতী দুবছর অতিবাহিত হলেও ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না করায় সে টাকা ফরেত চাইলে নানা তালবাহানা করতে থাকে। এক র্পযায়ে গত ২১ র্মাচ বাদীর বাড়ীর সম্মুখে শাহনি মৃধার সাথে দেখা হলে টাকা নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে তাকে ২৪ ঘন্টার মধ্যে দেখিয়ে দেয়ার হুমকি দেয়।
মামলায় আরো অভিযোগ করা হয়, পরের দিন ২২ র্মাচ সকালে পেশীশক্তিধর শাহীন বাহিনী সন্ত্রাসীরা রামদা, ছেনা, চাপাতি, গাছকাটা দা, লোহার রড ও অগ্নেয়াস্ত্রে স্বজ্জতি হয়ে শাহীন মৃধার সহযোগী গিয়াস বাড়ী ডুকে জামাল হাওলাদার ও তার পুত্র আসফি হাওলাদার (২৫)কে ডেকে আনে। তারা রাস্তায় বের হতেই ধাড়ালো অস্ত্রে স্বজ্জিত আসামীরা চারপাশ থেকে ঘিরে ধরে শাহীন মৃধার ধাড়ালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে আসিফের মাথায় কোপ দেয় ও তার ক্যাডার সোহাগ মৃধা (৩০) বাদী জামাল
হাওলাদারকে কোপাতে থাকে,তাদের ডাক চিৎকারে মোঃ জামাল (৫০), নয়ন ওরফে হৃদয় (২৫) ও শাহাদাত সহ কয়কেজন ছুটে আসলে আসামী ইমাম হোসনে (৩৫), জসিম উদ্দিন কাজল (৪৫), নয়ন (৩০), মনির সিকদার (৪০), মজিবর (৪৫) বেপরোয়া কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আসামী দেলোয়ার (৩০), জাকির (৩৮), হাবিবুর রহমান শফিক (৩২),মেহেদী (৩০), মামুন খান, রিগান মিরা (৩০), লিটন মল্লিক (৩২), বাবুল চৌধুরী ও জয়নাল (৩০) সহ আরো ৫/৬জন এলোপাথারি কুপিয়ে-পিটিয়ে মারাক্তক আহত করে।
এ ব্যাপারে বাদীর কয়েকজন আত্মীয় জানায়, শাহনি মৃধা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে নিজ নামে শাহিন বাহিনী গঠন করে উপজেলা জুড়ে সন্ত্রাসী, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, অস্ত্রবাজী, চুরী-ডাকাতী ও বহু মানুষকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। ফলে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। পূর্বে সে সৌদি আরবে কর্মরত ছিল।সেখানে প্রবাসী কয়েক শত বাংলাদেশী শ্রমিকের বেতনের কোটি কোটি টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাত করে পালিয়ে রাজাপুরে আসে।
তবে শাহিন মৃধা জানায়, গত মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকা মার্কার প্রার্থীর কর্মীদের সাথে প্রতিদ্বন্দি প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। নির্বাচনে আমাদের নৌকার প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করায় পরাজিত প্রার্থী রাজাপুর আ’লীগ সিনিয়র সহসভাপতি মিলন মাহমুদ বাচ্চু ও রাজাপুর আ’লীগ সভাপতি ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হয়রানি করার জন্য জামাল হোসেন হাওলাদারকে দিয়ে ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করিয়ে তাতে আমাকে প্রধান আসামী করেছে। ঘটনার সময় আমি রাজাপুরে অবস্থান করছিলাম যা থানা পুলিশ ও দলীয় নেতাকর্মী সবাই জানেন।