মাসুদ রানা রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কেক কাটা ও পুরস্কার বিতরণ সেই সাথে বিভিন্ন প্রকার চারা গাছ রোপণ করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেলের স্মৃতি চারনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী( বাপ্পী)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।
এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ও এসিল্যান্ড আকলিমা বেগম সহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।