মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ভোলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম

ডেস্করিপোর্ট  ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

ভোলা জেলা পুলিশের আয়োজনে রবিবার (২৪ অক্টোবর)বিকাল ৪ টায় পুলিশ ভোলা লাইন্সে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলার সকল স্তরের পুলিশ সদস্যগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে বরণ করেন।

নবাগত পুলিশ সুপার,মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন। এসময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।