মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল এবং নগরীর চৌমাথা এলাকায় ফুটওভার ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ’ শ্লোগান নিয়ে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামে একটি যুব সংগঠনের ব্যানারে শনিবার বেলা ১১ টায় নগরীর চৌমাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম ও মাহমুদুল হক।

বক্তার বলেন, নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় যানবানের চাপ সারা দিনই লেগে থাকে। এসব এলাকার জনসাধারন নির্বিঘেœ পথ চলতে এবং পাড়াপাড় হতে পারেনা। সড়ক পাড়াপাড় হতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় নিহত হন। এসব এলাকার জনগনের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিস্ট সব জায়গায় ফুটওভার ব্রীজ নির্মানের দাবী জানান বক্তারা।