সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বাবুগঞ্জে মসজিদের ইমামের ওপর সন্ত্রাসী হামলা,হামলাকারী সন্ত্রাসী বাবুল মাঝি আটক

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মাওলানা মো. ইয়াকুব আলীর (৪৫) ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বাম হাত কেটে নিয়েছে এক সন্ত্রাসী। হামলাকারী সন্ত্রাসী বাবলু মাঝিকে ধারালো রামদা সহ আটক করেছে পুলিশ।

ইয়াকুব আলী পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, শুক্রবার রা‌তে ইমাম মো. ইয়াকুব আলী ঐ মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন।

এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।

আশংকা জনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথ‌মে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও প‌রে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। ইমাম মাওলানা ইয়াকুব আলী ও হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা।