শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাবুগঞ্জে ইমামকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার

শামীম আহমেদ  মসজিদে এতেকাফ করার অনুরোধ উপেক্ষা এবং নামাজ পড়ার নিয়ম নিয়ে বিরোধের জেরে মসজিদের ইমামকে কুপিয়ে এক হাত বিচ্ছিন্ন করে ফেলেছে স্থানীয় এক যুবক। সেই সাথে অপর হাতের তিনটি আঙ্গুল ফেলে দিয়েছে। শুক্রবার এশার নামাজের পরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হাত বিচ্ছিন্ন করে ফেলা ইমামের নাম মাওলানা মোঃ ইয়াকুব আলী (৪৫)। তিনি পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী বাবলু মাঝিকে েেগ্রফতার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম ইসলামপুরের হারুন মাঝির ছেলে।

শাহজাহান হোসেন বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি ৪/৫ দিন আগে অভিযুক্ত বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করেছিল। কিন্তু ইমাম তাতে রাজি হননি। তাছাড়া এই ইমামের নামাজ পড়ানো হয় না বলে তিনি অভিযোগ করতেন। এই নিয়ে ক্ষিপ্ত ছিলেন। সর্বশেষ মসজিদে থাকতে না দেয়ার কারনে দা দিয়ে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন করে দিয়েছে।

অভিযান চালিয়ে বাবলু মাঝিকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন পরিকল্পিতভাবেই কুপিয়ে হত্যাচেষ্টা চালান। বাবলু মাঝি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। আমরা খতিয়ে দেখছি হামলাকারি বিশেষ কোন মতাদর্শের অনুসারী কিনা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা আহতের স্বজনরা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। তিনি বলেন, সন্ধ্যা ৮ টার দিকে হামলার ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে ইমাম মোঃ ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় বাবুল মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।

আশংকা জনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের- ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। ইমাম মাওলানা ইয়াকুব আলী ও হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা।