ডেস্করিপোর্ট এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। বরিশাল বিভাগে এবার ১৭৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৩, ভোলায় ২৩, বরগুনায় ২২, পটুয়াখালীতে ৩০, পিরোজপুরে ২৩ ও ঝালকাঠিতে ১৭ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য জানান।
তিনি বলেন, এবার বরিশাল বিভাগে মোট ১ লাখ ১৫ হাজার ৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ছেলে ৫৮ হাজার ৪৭৫ ও মেয়ে ৫৬ হাজার ৫৯৬ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৫ হাজার ৬৯ জন, মানবিক বিভাগে ৬৯ হাজার ৭৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ হাজার ২০৬ জন।