শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় আটক ৯

ডেস্করিপোর্ট  নির্বাচনি আচরণবি‌ধি লঙ্ঘন করায় ব‌রিশা‌লের মুলাদী ও বাবুগঞ্জ থে‌কে ৯ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

নির্বাচনি আচরণবিধি ভেঙে অযথা ঘোরাঘুরি করায় তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে, তাদের একজন মো. রমজান বরিশালের বাকেরগঞ্জ ও মো. শুভ মুলাদী উপজেলার বাসিন্দা। তারা দুজনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত। আর বাকি ৭ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক জানান, ‘নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে বহিরাগতরা অযথা ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’

তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব‌রিশা‌ল জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।