শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রথম মোস্তফা

শামীম আহমেদ  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আতিফ মোস্তফা বরিশাল বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। গেল শেখ রাসেল দিবসেও আতিফ মোস্তফা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে।

সে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে। আতিফ মোস্তফা পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাসিন্দা আরিফ মোস্তফা ও শিক্ষিকা আমিনা আশফির ছেলে। আতিফ জানায় ক্লাস ওয়ান থেকে তার ছবি আঁকা শুরু। সে ৫ম শ্রেনীতে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে। আতিফ মোস্তফার একমাত্র ভাই সাফওয়ান মল্লিক ২০২০ সালে শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় আবৃত্তিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে খ গ্রæপে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছিল।

করোনার কারনে সে প্রতিযোগিতা আর হয়নি। আতিফের বাবা আরিফ মোস্তফা জানান, আতিফ ২০১৯ সালে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরী আয়োজিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রথম হয়েছে। এছাড়া সে পিরোজপুর শিল্পকলা একাডেমী আয়োজিত বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আতিফ আবৃত্তিও করছে এরপর তিনি বলেন, আতিফের সাফল্যের পিছনে তার বিদ্যালয়ের শিক্ষকগণ, আবৃত্তির শিক্ষক আ ফ ম রেজাউল করিম, ছবি আঁকার শিক্ষক মোঃ মিরাজ শেখ ও মা আমিনা আশফির অনেক অবদান রয়েছে।

বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান, আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আতিফ মোস্তফাসহ অন্যান্য বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।