সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এনো যানা জানা যায়নি।

রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-কুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালিয়ার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
ভোলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যার। এ সময় ডাকাত র‌্যার সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা জানান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে জলদস্যূরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যূরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ ডাকাত দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি।