শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, ১২ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগর মোহনায় টলিং জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ১২ জেলে নিখোঁজ রয়েছে। ওই ট্রলারে থাকা ২১ জেলের মধ্যে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ট্রলারের মাঝি বাচ্ছু, আলা আমিন, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, হাফেজ, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদসহ ১২ জন জেলে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলায় ও চরফ্যাশন উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নে বলে জানা গেছে।

জানা গেছে, রোববার রাতে ঢালচরের দক্ষিণে উত্তাল মেঘনায় ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক কামাল খন্দকার জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ২১ জন মাঝি মাল্লা নিয়ে মেঘনায় মাছ শিকারে যান। রোববার রাতে ঢালচরের চরের নিজামের দক্ষিণে মেঘনায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন জেলেরা।

এসময়ে বিপরীত দিক থেকে আসা একটি টলিং জাহাজ মাছ ধরার ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে মুহুতের মধ্যে ট্রলারে থাকা ২১ জন জেলেসহ ট্রারটি উত্তাল মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি মাছ ধরার ট্রলার ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এখনো ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গোপসাগর মোহনায় মাছ ধরার একটি ট্রলার ডুবির খবর শুনেছি। তাদের উদ্ধার অভিযান চলছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল নোমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।