মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সাতক্ষীরায় বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃবিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশে হোমিও চিকিৎসার প্রসার ঘটানো হলে তা স্বাস্থ্য সেবায় নতুনমাত্রা যুক্ত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে হোমিও চিকিৎসার কদর এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরায় হোমিও গবেষণা পরিষদ আয়োজিত বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনারে এসব কথা বলেন আয়োজকরা। বক্তারা বলেন, হোমিও চিকিৎসার মাধ্যমে যেমন রোগ প্রতিরোধ সম্ভব তেমনি রোগের প্রতিকারও করা সম্ভব।
তারা আরও বলেন, এখন পর্যন্ত হোমিও চিকিৎসায় রোগীদের আর্থিক সাশ্রয় সবচেয়ে বেশি। সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলে বহু প্রকারের জটিল ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। এ জন্য বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসার সম্প্রসারণ করা দরকার। এতে মানুষ উপকৃত হবে। সমাজে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতার সৃষ্টি করতে হবে।
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষ ডা. আবদুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন কেন্দ্রীয় গবেষণা পরিষদ সভাপতি ডা. অপূর্ব কুমার দাস। এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুস আলি,ডা. আনিসুর রহমান, ডা.জাকির হোসেন, ডা. ইমান আলি,ডা. রাজিয়া সুলতানা ,ডা. আরিজুল শরিফ রাজা প্রমূখ।