মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ডেক্সরিপোর্ট:রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলিবাজারে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলী মণ্ডল মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলি গ্রামের নাজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলিবাজারে শওকত আলী অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

মৌড়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, কে বা কারা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।