বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পটুয়াখালীতে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর)সকাল ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশ কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,পিপিএম।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ফুল দিয়ে আগত অতিথিদের স্বাগত জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,পিপিএম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), পটয়াখালী। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারন করেন বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব হাজী এমএ রাজ্জাক সিকদার, এটিএসআই (অব:), বীর পুলিশ মুক্তিযোদ্ধা আবুল বাশার খন্দকার, এসআই (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা আ: সালাম, এসআই (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক, সহকারী পুলিশ সুপার (অব) ও বীর পুলিশ মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সহকারী পুলিশ সুপার (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জনাব সোহানা হোসেন মিকি, উপজলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পটুয়াখালী সদর উপজেলা পরিষদ প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার,(বাউফল সার্কেল) পটুুয়াখালী।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও ৪৮ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

এ সময় আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সর্কেল) মো: শামীম কুদ্দুছ ভূইয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল), পটুয়াখালী, থানার অফিসার ইনচার্জ, আর আই, টিআই সহ পুলিশ কর্মকর্তাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার পরিবার ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শহীদুল্লাহ,পিপিএম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের উপযোগি পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সব কিছুই করছেন বলেও জানান তিনি। পুলিশ মুক্তিযোদ্ধাগন যে আদর্শ বুকে ধারন করে মহান মুক্তিযুদ্ধ করেছেন সে আদর্শ বুকে ধারন করে বর্তামান প্রজন্মের পুলিশ এগিয়ে যাবে।