শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সাগরে কয়লাবাহী বিদেশি জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিহত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলে বিদেশি কয়লাবাহী জাহাজ থেকে সাগরে পড়ে এক ক্যাপ্টেন সার্ভেয়ার নিহত হয়েছেন। নিহতের নাম শামিম ফয়েজ (৬৫)।

বুধবার সন্ধ্যায় তাকে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টার দিকে পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলে ফেয়ারবয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত শামিম ফয়েজ মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ার্স (প্রা.) লিমিটেডের সার্ভেয়ার হিসাবে জাহাজে কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তরার মৃত আবুল ফয়েজের ছেলে।

বেনকম সি ট্রামস শিপিং এজেন্টের সিনিয়র অফিসার মাহমুদ জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী (১৮৯ মিটার দীর্ঘ ও ৩২ মিটার প্রস্থের) জাহাজ ‘এমভি নেরাইডা’ সাত দিন আগে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজে ৪৬ হাজার ২০০ টন কয়লা ছিল।

মঙ্গলবার রাত ১২টায় জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে কয়লা খালাসের জন্য পাশে ভেরানো লাইটার জাহাজ জাসনা খান ২-এর পাইলট ল্যাডার (মই) বেয়ে সার্ভে করতে নামছিলেন। এ সময় তিনি হাত ফসকে সাগরে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট সাগরে ডুবে থাকার পর জাহাজের অন্য নাবিকরা তাকে সাগর থেকে উদ্ধার করেন।

প্রায় ৬ ঘণ্টা নৌপথ পাড়ি দিয়ে সন্ধ্যায় তাকে জাহাজের নাবিকরা কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, প্রাথমিক তদন্তে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে জাহাজের নাবিকরা তাদের জানিয়েছেন। তার লাশ রাতেই ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।