সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলার দৌলতখানে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার দৌলতখানে ট্রাকচাপায় আব্দুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক দৌলতখান উপজেলা চরখলিফা ইউনিয়নের মৃত মোফাজ্জল হোসেন মালের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে আব্দুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কে দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘাটক ট্রাক ও চালককে আটক করেছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।