বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার কলমীর মোড় এলাকায় খলিফা বাড়ির মো. ওবায়েদুল্লাহ (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মুত্যু হয়েছে।

বুধবার(১১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির দরজার পুকুরের পানিতে ডুবে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো.ওবায়েদুল্লাহ শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলআমিনের ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মো. ওবায়েদুল্লাহ মায়ের কাছ থেকে এসে বাড়ির শিশুদের সঙ্গে উঠানে খেলা করছিল।

এক পর্যায়ে সবার অজান্তে উঠানের কাছাকাছি বাড়ির দরজার পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওবায়েদুল্লাহ। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেলে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। অবশেষে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় বাড়ির লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেয়ে দায়িত্বরত ডাক্তার হাসান মাহামুদ তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন হাসপাতালের ডাক্তার হাসান মাহামুদ বলেন, ওই শিশু হাসপাতালে আসার আগেই মারা গেছে।