সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে শিশুপুত্রকে হত্যার ঘটনায় গর্ভধারিনী মা গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী শিশুর গর্ভধারীনি মা ছালেহা বেগম কলিকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতার অভিযান পরিচালনাকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ঘটনার পর থেকে পলাতক ছিলো ছালেহা বেগম কলি। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর লেকের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে থেকে কলিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি তার সাড়ে তিন মাস বয়সী শিশুপুত্র জোবায়ের তালুকদারকে বালতির পানির মধ্যে চুবিয়ে ধরা অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে পালিয়ে যায় ছালেহা। পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশু জুবায়েরের পিতা বাদী হয়ে স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।