ডেস্করিপোর্ট কুষ্টিয়ায় মুজিব শতবর্ষ জেলা দাবালীগ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলার ১৪ টি ক্লাবের ৭০ জন দাবাড়ু উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি এবং কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম (সদর সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), কুষ্টিয়া জেলে ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও আম্পায়ারবৃন্দ, কুষ্টিয়া জেলার ১৪ টি ক্লাবের দাবাড়ুবৃন্দ, জেলা পুলিশের সকল র্যাংকের অফিসার -ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।