শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে: ডিসি জাকির হোসেন মজুমদার

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের ১১(এগারো) টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএমপি’র এয়ারপোর্ট থানায় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর)সকাল ১১ টায় বিএমপি’র এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে নির্বাচনী ডিউটি সংক্রান্ত ব্রিফ করেন উপ-পলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার (পিপিএম)।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন।আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দিব।এখানে জোর করে জনগনকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা।এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাধারন জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কেন্দ্রে পুলিশ থাকবে।যাতে জনগন স্বাধীন ভাবে নিজের ভোটাধিকারকে নিশ্চিত করতে পারে।কোন দুস্কৃতি কারী চক্র ভোট কেন্দ্রে সহিংসতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।নির্বাচনে কোন অনিয়ম,ভোট ডাকাতি সহ্য করা হবেনা।সুতরাং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সহিংসতা পরিহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

তি‌নি আ‌রো ব‌লেন যে, শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে নির্বাচন অনুষ্ঠা‌নের ল‌ক্ষ্যে যা যা করা দরকার পু‌লি‌শের পক্ষ থে‌কে সবই করা হ‌বে, য‌দি কেউ বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকান্ড ক‌রে বা করার চেষ্টা ক‌রে তাহ‌লে ক‌ঠোরভা‌বে আইন প্রয়োগ করা হ‌বে।

এসময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসারদের নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ ফারুক হোসেন,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেস চন্দ্র হালদার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।