রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

দুমকিতে তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত

মো আজিজুল দুমকী পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে শনিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপির কার্যালয়ে উপজেলা তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খাঁন এর পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জে এম আনিসুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক খলিলুর রহমান মুন্সী,সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা ও জেলা তাঁতীদলের সিনিঃ সহ-সভাপতি রেজাউল হক বাচ্চু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস,প্রধান বক্তা হিসেবে জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল,কৃষকদল,মৎস্যজীবী দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএম আনিসুর রহমান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা,আগামীর আন্দোলন ও কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মীসভা থেকে জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহিদ খানকে সদস্য সচিব করেআহবায়ক কমিটি ঘোষণা করা হয়।