শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ

শামীম আহমেদ  বরিশাল- ঢাকা মহাসড়কের জেলার গৌরনদী উপজেলার বড় কসবা নামক এলাকায় যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে বেপারী নামের একটি যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে চারটি ককসিট বোঝাই জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

পরে জাটকা পরিবহনের দায়ে পরিবহনের ড্রাইভার-সুপারভাইজারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্তদের মাঝে বিতরণ করা হয়।