শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৩৮
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বরিশালে ঋন দেয়ার নামে সঞ্চয় উত্তোলণ, অতপর লাপাত্তা

শামীম আহমেদ  গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বেকার যুবকদের ঋন দেয়ার নাম করে কয়েক কোটি টাকার সঞ্চয় উত্তোলণ করে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে আর.কে ফাউন্ডেশন নামের একটি ভূঁইফোর এনজিও। প্রতারনার স্বীকার হওয়া শতাধিক ব্যক্তিরা সকলেই বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

প্রতারণার স্বীকার উপজেলার বাউরগাতি গ্রামের শওকত লস্কর, নন্দনপট্টি গ্রামের কামাল হাওলাদার ও রাজাপুর গ্রামের সুজন হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা জানান, আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের অশোক মন্ডল, রাব্বি সরদারসহ আরও ভুক্তভোগীরা জানান, আরকে ফাউন্ডেশন নামের একটি এনজিও ক্ষুদ্র ঋন দেয়ার নাম করে তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় উত্তোলণ করে নিয়েছে।

সোমবার তাদের মধ্যে ঋন বিতরনের দিন ধার্য ছিলো। সে অনুযায়ী ঋন গ্রহনের জন্য তারা খাঞ্জাপুর এনজিও’র কার্যালয়ে আসলে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ওই অফিসের মোঃ তৌহিদুল ইসলাম নামের ব্রাঞ্চ ম্যানেজারের ভিজিটিং কার্ডের ০১৯৫১৩২২৫৪১ নম্বরে এবং শিশির নামের ফিল্ড অফিসারের ০১৯৬৬৯৫৩৫৯৭ নম্বরে ফোন করলে নম্বর বন্ধ থাকায় তারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

ভুক্তভোগিরা আরও জানান, প্রতারক চক্রটি যার ভবনের ভাড়াটিয়া ছিলো তারাও রহস্যজনক কারনে কোন প্রকার তথ্য না রেখেই এনজিও অফিস ভাড়া দিয়েছে। যার ফলে প্রতারক চক্রদের সনাক্ত করা কঠিন হয়ে পরছে।

ওই ভবন মালিক টুটুল হাওলাদারের শশুর এচাহাক হাওলাদার জানান, তার মেয়ে জামাই প্রবাসে থাকায় তিনি (এচাহাক) অফিসটি ভাড়া দিয়েছেন। জানুয়ারীর ১ তারিখ থেকে ভাড়াটিয়াদের সকল কাগজপত্র দেয়ার কথা ছিলো।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।