শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৮
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

এবারেও বরিশালে এসএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে

শামীম আহমেদ  বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। বিগত বছরগুলোর ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

বরিশালে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ২৫ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ।পাশাপাশি ৬ হাজার ২১৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ৪ হাজার ৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা। বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪শত ৪৬টি স্কুল থেকে ১ লাখ ১৩ হাজার ৬জন শিক্ষার্থী ১শত ৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।যারমধ্যে মাত্র ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘বিগত বছরের চেয়ে পাশের হার ও ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। এর কারন হিসেবে তিনি বলেন, মহামারি কোভিড এর কারনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি, অনলাইনে ক্লাশ করতে হয়েছে। তারপরও সুযোগ ছিলো কারন জেএসসি পরীক্ষার ফলাফলের হিসেব করে এসএসসির পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ে ফলাফল হয়েছে। আর যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে,

সে বিষয়গুলোতে সঠিকভাবে পরীক্ষা দিলে বরিশাল বোর্ডের ফলাফল আরো ভালো হতো। আর যারা খারাপ করেছে তারা বই পড়েনি এটা বলা যায়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দু’টি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে।