বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ডিবি পুলিশের ২ সদস্য’র উপর হামলা,গ্রেফতার ৫

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের রূপাতলী মান্নান খান সড়কে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেন।

এসময় মাদক কারবারিদের সহযোগীরা ডিবি পুলিশের সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হামলায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. হানিফ ও মো. আনোয়ার আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই রাতেই গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ হামলাকারীকে গ্রেফতার করেন।

এ ঘটনায় পুলিশের উপর হামলার ও ইয়াবা উদ্ধারের অভিযোগে বরিশাল কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানিয়েছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলায় ৫ জনকে আসামি করেন এবং ২১ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে পুলিশের উপর হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছেন মাদক কারবারির চক্রটি র্দীঘ দিন ধরে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ডিব পুলিশের দুই মামলায় গ্রেফতার ৫ জন আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে মামলার অন্যান্য আসামিদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।