শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৩

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মা, মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে। হতাহতদের উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জনৈক সাইদুর রহমানের স্ত্রী শারমিন (৩১), মেয়ে সোহাগী (৩) এবং শেরপুরের শ্রীবরদীর বড়বাড়ীর মিনার হোসেনের ছেলে রাসেল (২২)।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আহত আবু জাফর যাচ্ছিলেন শেরপুরে একটা পরীক্ষায় অংশ নিতে।

তিনি জানান, সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মধুপুর বাসস্ট্যান্ড থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর রূপালী ফিলিং স্টেশনের পাশে মহাজন সরকারের বাড়ির মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের অটোরিকশা রাস্তা থেকে খাদে ভুট্টাক্ষেতে পড়ে যায়। রাস্তায় উল্টে যায় পিকআপভ্যান।

এদিকে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হাসান শিশু সোহাগী ও রাসেলকে মৃত ঘোষণা করেন।
ডা. হাসান জানান, বাকি আহতদের মধ্যে শারমিন ও রাহেনা (৫৫) নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার সময়ই নিহত সোহাগীর মা শারমিনের মৃত্যু হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয় মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপভ্যান ও সিএনজি পুলিশি হেফাজতে আছে। মামলার প্রক্রিয়া চলছে।