বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্করিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী, জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার সকাল ৯টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ মহানগর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন দলীয় নেতারা।

প্রথমে সিটি করপোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বরিশাল আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।