বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে ফোর্সের ডিসিপ্লিন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন, “নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে ফোর্সের ডিসিপ্লিন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে”। প্রাপ্যতা অনুযায়ী সকল মালামাল ইস্যু করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। তিনি ফোর্সদের নতুন পোশাক সময় মত ইস্যু করে নেওয়ার জন্য বলেন এবং সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও আয়রন করা ইউনিফর্ম সুন্দর করে পরিধান করে স্মার্ট হয়ে ডিউটিতে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

রবিবার (৯ জানুয়ারি ২০২২) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত কিট প্যারেডে উপস্থিত থেকে ছালামী গ্রহণ ও কিট পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ড্রেসরুল অনুসরণ করা এবং ডিউটিতে যাওয়ার সময় প্রত্যেকের কাছে ইস্যুকৃত বাঁশি রাখার জন্য গুরুত্ব প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, (মিরপুর সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।