শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৬
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ফুলবাড়ীতে মাটির প্রাচিরের সিঁধ কেটে গরু চুরি

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১২জানুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের মৃত ছবির উদ্দিন এর ছেলে এনামুল ইসলামের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী এবং এনামুলের মেয়ে সাবিয়া বলেন, প্রতিদিনের মত তার ছোটো বোনসহ বাবা-মা গত ১২ জানুয়ারী বুধবার রাতে বাড়ীর ভেতর গোয়াল ঘরে গরু গুলোকে খাবার দিয়ে শুয়ে পড়েন। রাতে বৃষ্টির কারনে টের পায়নি। এরপর পরেরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে দেখেন, বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কাটা রয়েছে, গোয়ালে ৪টি গরু নেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের গরু গুলো আর খুঁজে পায়নি। এনামুল হক বলেন, তার বাড়িতে সিঁদ কেটে চার টি গরু চুরি করে নিয়ে গেছে। একটি গাই গরু ও একটি বাছুর, দুটি বড় বকনা গরু। গরুগুলির গায়ের রং ২ টি লাল ও ২ টি কালো সাদা।

বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এখোনি পুলিশ পাঠানো হচ্ছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।