শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:১৫
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

রাজশাহীতে বাক-প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  রাজশাহীতে বাক-প্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত লাশ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা এলাকার চৌধুরী মহল্লায় ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া সাইফুল ইসলাম (২৩) প্রতিবন্ধী ছিলেন। তিনি গাইবান্ধা জেলার মৃত কামাল হোসেনের ছেলে। সাইফুল রাজশাহীতে একটি ভাঙাড়ির দোকানে কাজ করতেন। মাকে নিয়ে থাকতেন ভাড়া বাসায়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনভর ঘরের দরজা বন্ধ পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে সাইফুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের পাঠায়।

রাজশাহী সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, তার এলাকাতেই ভাড়া থাকতেন সাইফুল। কী কারণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বোঝা যাচ্ছে না। কারো সঙ্গে তার কোনো ঝামেলাও ছিল না।

চন্দ্রিমা থানার ওসি এমরানুল হক জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার সকালে সাইফুলের লাশ পরিবারকে দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।