শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ,বরিশালে কাউন্সিলর গ্রেফতার

ডেস্করিপোর্ট  বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এক নারীকে ধর্ষণ করেন কাউন্সিলর আজাদ। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।

গ্রেফতার আজাদ হোসেন মোল্লা কালাম কাউন্সিলর ছাড়াও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।