শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

পিরোজপুরে ভাতিজার হাতে চাচা খুন

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছেলের হাতে বৃদ্ধ চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন মাঝির (৭১) বাড়ি পিরোজপুরের তেলিখালিতে।

জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধীর জমিতে চাচা আমির মাঝি খড়ের পালা করতে মাটি কাটতে গেলে ভাইয়ের ছেলেরা তাতে বাধা দেয়। এসময় তর্কে বিতর্কে ভাতিজা দুলাল মাঝি ও চাচা আমিরের মারধরের ঘটনা ঘটে। আমির মাঝি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে সন্ধ্যায় ভাণ্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।