সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৭
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

কিছু লোক বাংলাদেশ সম্পর্কে বদনাম করতেই বেশি পছন্দ করে

ডেস্করিপোর্ট  বাংলাদেশের অগ্রযাত্রা যারা মেনে নিতে পারছে না, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল। তবে এখনও কিছু কিছু লোক আছে, বাংলাদেশ সম্পর্কে বদনাম করতেই বেশি পছন্দ করে।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সের ২০২১-২০২২ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ উন্নয়নের ‘রোল মডেল হিসেবে’ বিশ্বে যে মর্যাদা পেয়েছে, তা ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দেশের অভ্যন্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখিয়েছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে।

তিনি যোগ করেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বদরবারে মর্যাদা পেয়েছে। এ মর্যাদা ধরে রাখতে হবে।’