সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

ডেস্করিপোর্ট  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উখিয়ার জামতলী এফডিএমএন ক্যাম্প ১৫-এর ‘এইচ’ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ক্যাম্পের বাসিন্দা মৌলভী মনির হোসেনকে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতকে এমএসএফ হাসপাতাল ক্যাম্প ১৫-এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।