বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

দেশে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

ডেস্করিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।

এর আগের দিন শুক্রবার ১ হাজার ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় শনাক্ত কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।